শিরোনাম

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস): মেজর জেনারেল (বরখাস্তকৃত) জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত আরেকটি বাসায় ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল এ কার্যক্রম পলিচালনা করছে।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুর ডিওএইচএসের রোড-৩১, প্লট নম্বর-৫৪১, ফ্ল্যাট নম্বর এল-৩-এ অবস্থিত বাসায় এ কার্যক্রম চলছে। অভিযানে দুদকের কর্মকর্তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত রয়েছেন।
তিনি আরও জানান, চলমান ইনভেন্টরি কার্যক্রমের অংশ হিসেবে বাসায় থাকা বিভিন্ন সামগ্রী ও নথিপত্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে গত ৩০ জুলাই জিয়াউল আহসানের জলসিঁড়িস্থ আটতলা বাড়িতে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করেছে দুদক।