বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১৫:০৬
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৫:১৩

খাল খনন প্রকল্প শেষে  উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে জমা

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। ছবি: বাসস

ফরিদপুর, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় খাল খনন প্রকল্প শেষে ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে ভাঙ্গা ও সদরপুর উপজেলার চারটি খাল খনন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়। খাল খনন শেষে উদ্বৃত্ত মোট ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট সরকারি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার এই উদ্যোগকে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনস্বার্থ রক্ষার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এ উপলক্ষে ভাঙ্গা ও সদরপুরবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। 

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও সরকারি উন্নয়ন প্রকল্পে একই ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকবে।