শিরোনাম

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৬৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ৮ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ১৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬ টি বাস, ৩ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৪৭ টি মোটরসাইকেলসহ মোট ৩২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২ টি বাস, ৪১ টি ট্রাক, ৩৫ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪ টি বাস, ৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি ও ১২৬ টি মোটরসাইকেলসহ মোট ২৯১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩ টি বাস, ৪৪ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৪৫ টি সিএনজি, ৩৩১ টি মোটরসাইকেলসহ মোট ৫৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫ টি বাস, ১৩ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ৩৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ৮৭ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫৩৭ টি গাড়ি ডাম্পিং ও ১৮৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ছে পুলিশ।