শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : খ্যাতিমান টিভি ব্যক্তিত্ব ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘সকালসন্ধ্যা’ ও ‘এইসব দিনরাত্রি’র মতো জনপ্রিয় নাটকের নির্মাতা মুস্তাফিজুর রহমানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমান গত রোববার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।