শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয় বলে আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কামাল শেখ ওরফে কালাম শেখ (৪৭), মো. হৃদয় (২৪), মো. শামিম (৪৫), মো. আজগর হোসেন (৩৮), মো. আরিফ (২৮), মো. আহাদুর রহমান ওরফে রাহাত (২৩), সাগর (২৫), মো. ফয়সাল (২২), জিহাদ (২৬), মো. রাসেল মিয়া (২৭), আব্দুল সামাদ (৪০), সজীব (১৯), মো. মমিন (১৯), আসিফ (৩০) ও আল আমিন (২৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।