শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮০ টি মামলা করেছে ঢাকা মেট্রোলিপটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি, লালবাগ বিভাগে ২৮টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ২২০টি, মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩১৩টি, ওয়ারী বিভাগে ৪৩টি বাস, ৪১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ২৯৪টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি, মিরপুর বিভাগে ১৮টি বাস, ২০টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১৯৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি, উত্তরা বিভাগে ৭১টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি, গুলশান বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫৩৪টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।