বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৮:৪২

হাম আক্রান্ত সন্দেহে আরো ৩ জনের মৃত্যু

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে আরো তিনজনের মৃত্যু হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৯৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৬৬০ জন।
 
গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৪১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে মোট ৭৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।