বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৭:৩৩

উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৯

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ এ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলো- মো. মনিরুজ্জামান, মো. জিল্লুর রায়হান (৩৪), মো. ইমরান নাহিদ (২৪), মো. সেলিম হোসাইন (১৯), মো. সোহেল রানা (২৮), মোহাম্মদ মাহবুব আলম (২৯), মহিনুর রহমান (১৯), মো. সাইফুল (২১), মো. হারুন (৩০), মো. রতন মিয়া (৪২), মো. হাসেম (২৩), মো. মফিদুল (৩০), শিশির সাদিক (২৫), রুমন ইসলাম (২২), লোকমান (৪৭), মো. রোমান মিয়া (২৪), মো. বকুল মিয়া (৫৫), মো. মনিরুল ইসলাম (৩৪), মো. রুমন ইসলাম (২১), মো. শাকিল (২৬), রকিব গাজী (১৯), মো. মোরসালিন (২৩) ও মো লিমন মিয়া (১৯)।

অপরদিকে একই দিন তুরাগ থানা পুলিশ এ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মো. বিপ্লব আহম্মেদ (৫৬), মো. রুকুন (২২), মো.নুর হোসেন (২২), মো. হৃদয় (২০),মো. জুলহাস (২১) ও মো. সাগর মিয়া (২৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।