বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১২:০১

ডিএমপি’র অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৬, মামলা ৪০

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেফতার করা এবং ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫১ জন গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছে। এছাড়া, সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, ২২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬ টি মোবাইলফোন, ২ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১ টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।