বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৮:১৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৪৬ মামলা

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল রোববার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৪৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৪৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩০২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২৮ টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৫০৩ টি গাড়ি ডাম্পিং ও ২২৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে 
জানিয়েছে পুলিশ।