বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৭:৫৭
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৮:০৬

রাজধানীর পল্টনে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ 

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর পল্টন মডেল থানার পুলিশ অপরাধপ্রবণ এলাকাগুলোতে সোমবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলো- গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ মুরাদ হোসেন পাটোয়ারী (৫৪), মোহাম্মদ শুকুর (৩৮), মো. আব্দুল আহাদ (২৩), মো. রুবেল ওরফে শুকুর আলী (৩৫), মো. সজীব প্রকাশ সবুজ (২৭), মো. নূর ইসলাম ওরফে নয়ন ইসলাম (২৭), মো. আলাল (৫০), মো. সাগর (২০), মো. রাসেল (২৩), মোহাম্মদ রাসেল (৩১), জয় দাস (২২), মো. জাকারিয়া হোসেন (২৬), মো. জুয়েল (৪০), অমিত হাসান রানা (২২), আনোয়ার হোসেন (২৬) ও শামসুদ্দিন (৫২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।