শিরোনাম

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এই অভিযান পরিচালিত হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মনির (৩৫), শামীম (৩০), মো. সাহেব আলী (৬০), মজিবর (৪০), হেলাল (৩৮), সমির (৫২), মোহসেন (৪০), ফাল্গুক (৬৩), বিল্লাল (৩৫), নাছির (৪৫), জাহিদুল, আব্দুল কুদ্দুস (৬০), মো. সুমন (৪৬), মো. সেলিম (৫৫), মো. রহমতুল্লাহ ওরফে রাহুল (৩০), মো. শাকিল হোসেন (২৮), শিমুন মজুমদার (২৬), আল আমিন ইসলাম (১৯), সাইদি হোসেন বিপ্লব, হাসান (৩০), লিটন (২৬) ও মো. হাদিন (২২)।
হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মোহাম্মদ জিসান (২৫), প্রতাপ কুমার (১৯), মোহাম্মদ হোসেন (৩২), আমির হোসেন (২২), তোতা মিয়া (৪০), মো. গাফফার (৪০), হেলাল (২৫), মো. বাদল (৪২), মোহাম্মদ বিজয় (২৯), আব্দুল মজিদ (৫৫), আলী আকবর (৪০), মো. মিজান আলী (৪১), রায়হান (৩২), মো. মফিজুর রহমান, রাজিয়া বেগম (৫০), আহাদ (৩০) ও মো. সুমন (২৩)।
মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আকবর আলী, নুর মোহাম্মদ (২৩), মো. সাইমুন (২১), মো. সাজ্জাদ মোল্লা শিশির (২৮), মো. সজিব (২৮), মো. রিফাত হোসেন জয় (২৩), আশিক (২৪), মো. জনি (১৯), মো. মাহফুজ (২১), মো. রাকিব হোসেন (২৬), মো. নিরব হোসেন (২৭), মো. সোহানুর রহমান (২৬), মো. ইয়াছিন খান (১৯) ও মো. ইমন মিয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।