শিরোনাম

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা পুলিশ রোববার বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো রেদওয়ান, মো. আশরাফ, নজরুল ইসলাম জুয়েল, মুহিদ, সামি, মো. মিজানুর রহমান, আল আমিন শেখ, নাজমুল, কে এম সালাউদ্দিন বাবলু, মো. সুমন ভূইয়া, মো. সুজু মিয়া ও ফাহিম হাওলাদার।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।