বাসস
  ২৭ জুলাই ২০২৬, ০০:০৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৪৪ মামলা

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৪ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৮৬টি, লালবাগ বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি, মতিঝিল বিভাগে ৪৭টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৯৫টি, ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২১২টি, মিরপুর বিভাগে ৩৩টি বাস, ২২টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি, ১৯০টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি, উত্তরা বিভাগে ৮৩টি বাস, ৯টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি, গুলশান বিভাগে ৪৩টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৯ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানে মোট ৫০৪টি গাড়ি ডাম্পিং ও ২৬৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।