শিরোনাম

রাজশাহী, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : রাজশাহীতে একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বোয়ালিয়া ক্লাব সংলগ্ন স্থানে নির্মিতব্য এই স্টেডিয়ামে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
শনিবার বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, অত্যন্ত সুন্দর এলাকায় এটি নির্মাণ হতে যাচ্ছে। আশা করি ইনডোর স্টেডিয়ামটি অনেক সুন্দর ও ভালো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক রিটনের উদ্যোগে স্টেডিয়ামটি নির্মিত হচ্ছে। বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এটি বাস্তবায়ন করবে সিটি কর্পোরেশন।