শিরোনাম

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩১, লালবাগ বিভাগ ৩০, ওয়ারী বিভাগ ৪৯, মতিঝিল বিভাগ ৫৪, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ২৯ ও উত্তরা বিভাগ ৫৬, গোয়েন্দা বিভাগ ৬ এবং সিটিটিসি এক জনকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে খয়েরী রংয়ের ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, সান লাইট ব্যাটারির অংশ, ছাতার রডের খন্ডিত অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খন্ডিত অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, জিআই পাইপের খন্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ৫০ টাকার নোটের ইয়াবা সেবনের সরঞ্জাম পাইপ, একটি বোতলের কর্ক, এক টুকরা ফুয়েল পেপার, একটি মাথা খোলা গ্যাস লাইট, ১৬ টি মোবাইল, ২১ টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০ টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ৪৪৩ টি সিমকার্ড ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।