বাসস
  ২৫ জুলাই ২০২৬, ১৬:৫০

রাজধানীতে বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৬৫

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়। আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন মো. শওকত, মো. সিফাত হাসান, রাবেয়া ওরফে ফিরোজা, মো. ওয়াহিদুজ্জামান, মো. ফরহাদ হোসেন, মো. সোহেল, আবদুর রহমান, মো. বাছেদ মিয়া, মো. ইমন, মো. আব্দুল হক, মো. রমজান, মো. রাব্বি, মো. বিপ্লব, রেনু বেগম, মো. সাগর মন্ডল, মো. আরিফ, মো. নুর মোহাম্মদ, মো. মোস্তফা, মো. বজলু, মো. মনির হোসেন, মো. একরামুল হক, মো. নিজাম উদ্দিন, মো. মোতাহার হোসেন মুত্তাব্বির, মো. ইমরান, মো. সাব্বির হক, মো. রাকিব, মো. শহীদ, মো. রিপন মিয়া, আলামিন হোসেন অনিক, মো. সজল শেখ, মো. জুয়েল, আলমগীর মুন্সী, আকতার হোসেন, আফসার হোসেন জয়, মো. আবুল হোসেন, মো. সাজু, মো. আমিরুল ইসলাম আমিনুল, মো. মামুন, মো. নাঈম বেপারী, মো. নাঈম, মো. নাঈম বেপারী, মো. মামুন, মো. ফয়সাল, মো. ফয়সাল আহমেদ, হযরত আলী হৃদয়, মো. আল মামুন দাইক, মো. হৃদয়, মো. কাউছার ওরফে মিদুল, মো. জাভেদ ওরফে চুন্না, মো. রাশেদ ওরফে ইয়ামিন, মো. রাজু, মো. শাহাদাত, মো. শাওন, মো. শিপন, মো. সুমন, মো. মারুফ, মো. নাছির উদ্দিন, মো. আলামিন, মো. ইকবাল হোসেন, মো. খোরশেদ, মো. শাহীন হাসান, মো. সোহাগ গাজী, মো. ইমরান, সুমন হোসেন ও  রবিউল ইসলাম।

তাদের মধ্যে তেজগাঁও থানা ৩ জনকে, শেরেবাংলা নগর থানা ১০, মোহাম্মদপুর থানা ৩০, আদাবর থানা ৭, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ ও হাতিরঝিল থানা ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।