বাসস
  ২৪ জুলাই ২০২৬, ২৩:২৮

সরকার বন্যার্তদের সব সময় সহযোগিতা করবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ছবি: বাসস

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : শুধু নির্দিষ্ট কোনো সময়ে নয়, সরকার বন্যার্তদের সব সময় সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন। 

শুক্রবার বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ডকলেজে বৃক্ষরোপণ ও মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে থাকে এবং দেশে যেকোনো দুর্যোগ পরিস্থিতি সামলে ওউঠার সক্ষমতা রাখে বলেও মন্তব্য করেন তিনি। 

এ সময় তিনি সাভার উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফাইজুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত ওসমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।