বাসস
  ২৪ জুলাই ২০২৬, ১৭:১৮

রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস): বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ।

হাজারীবাগ থানা এলাকায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলো- মো. ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪),  মো. হুমায়ুন কবির (৩৪), মো. নিজাম উদ্দিন (৪২), মনজুর হাসান অপু (২৯), মাহমুদুল হাসান চঞ্চল (৩৩), মো. আবু আমজাদ শাকিল (২৫), মো. কামাল (৩০), মো. মিন্টু মিয়া (৩৯), রাসু (৩০), মো. শাকিল (৩০) ও মো. হায়দার রহমান (৪০)।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। 

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।