শিরোনাম

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস): বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. রুবেল, মো. নাসিম মাহমুদ, আব্দুল কুদ্দুস, মো. আবদুর রহমান নিপু, জালাল উদ্দিন ভুইয়া জুয়েল, মো. সম্পদ মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. মেহেদী, মো. আ. মোমিন, মো. জয়নাল আবেদীন, মো. ইউসুফ, মো. শামীম, মো. শাহিন উদ্দিন ফরহাদ, মো. ইনচান, মোসলিম, রনি বেপারী, মো. আজাদ, আব্দুল মজিদ, মো. রুবেল ও স্বপন দাস।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।