বাসস
  ২৪ জুলাই ২০২৬, ১৬:৫৪

সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: বাসস

নাটোর, ২৪ জুলাই, ২০২৬ (বাসস): জেলার সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে।

আজ শুক্রবার চলনবিল মহিলা ডিগ্রি কলেজ মাঠে কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

এ সময় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সকল পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এক্ষেত্রে চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা করতে বৃক্ষরোপণ কার্যক্রমকে শাণিত করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, চলনবিল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা ও সিংড়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ। 

আরও উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।