শিরোনাম

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮, লালবাগ বিভাগ ৩৩, ওয়ারী বিভাগ ৮৬, মতিঝিল বিভাগ ৬৫, তেজগাঁও বিভাগ ৪৫, মিরপুর বিভাগ ৭০, গুলশান বিভাগ ৩৯ জন ও উত্তরা বিভাগ ৬২ জনকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০ টি ইয়াবা, ৩৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল) , তিন গ্রাম হেরোইন, আটটি মোবাইল, একটি ক্যাপ, একটি ব্যাগ, একটি র্যাবের আইডি কার্ড, তিনটি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি একটি ইয়াবা খাওয়ার পাইপ, একটি ইয়াবা সেবনের ফয়েল পেপার (গলিত আলামতযুক্ত), একটি কালো মাটির কলকি, একটি লোহার তৈরি ধারালো কাটার, এক টুকরা কাঠ ও একটি গাড়ী উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।