বাসস
  ২৩ জুলাই ২০২৬, ২১:২৯

শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ 

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল বুধবার তাদের গ্রেফতার করা হয়।   

গ্রেফতারকৃতরা হলো- মো. জীবন হোসেন, কানিজ ইয়াসমিন ইভা, মো. গোলাম হোসেন, জসীম উদ্দীন, মো. মুবাশিরা হোসেন ও শাফায়েত হোসেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।