শিরোনাম

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৪০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
নগরীর বিভিন্ন এলাকায় বুধবার অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
ট্রাফিক-রমনা বিভাগে ১৩০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩৬টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৬৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯১টি মামলা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৩৭টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১৩টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২৮১টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৯২টি গাড়ি রেকার করা হয়েছে।