বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১২:০০

ডিএমপি’র অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৬

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮, ওয়ারী বিভাগ ১০৪, মতিঝিল বিভাগ ৪৯, তেজগাঁও বিভাগ ৭৪, মিরপুর বিভাগ ৮৩, গুলশান বিভাগ ৩৮, উত্তরা বিভাগ ৩৫ ও গোয়েন্দা বিভাগ চার জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, নয় কেজি  পাঁচ গ্রাম গাঁজা, সাত গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাচটি মোবাইল, একটি মোটরসাইকেল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।