শিরোনাম

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৭১৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩৪ টি বাস, দু’টি ট্রাক, সাত টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪৪ টি বাস, ১৪ টি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬৩ টি বাস, তিনটি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৮৪ টি সিএনজি ও ১৩১ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮০ টি বাস, ৩৯ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৩ টি বাস, পাঁচ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৬ টি বাস, ১২ টি ট্রাক, নয় টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি, ২২৩ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭৯ টি বাস, ২০ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯৫ টি বাস, পাঁচ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮৭ টি গাড়ি ডাম্পিং ও ৩২৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে
জানিয়েছে পুলিশ।