বাসস
  ২১ জুলাই ২০২৬, ২০:৫৫

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো- মো. ফারহান হাবিব (৩৩), মো. শুভ (২২), আব্দুল আলীম (৩৯), মো. আনিসুজ্জামান (৪৮), মো. রাব্বি (২০), মো. রবিউল গাজী (২৩), মেহেদী হাসান ওরফে সাগর আহম্মেদ (৩০), মেহেদী হাসান (২৬), মো. সুজন মিয়া (৪০), মো. রাজু (৩৪), রবিন (৩০), রিয়েল খান (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), মেহেদী হাসান (২১), নুরন্নবী (৩৩) ও আপন (২০)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।