বাসস
  ২১ জুলাই ২০২৬, ২০:৩৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৮৬ মামলা

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৬৯টি, লালবাগ বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি, মতিঝিল বিভাগে ৩৫টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি, ওয়ারী বিভাগে ২৩টি বাস, ১৭টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি, মিরপুর বিভাগে ৮টি বাস, ১০টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি, ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৩টি, উত্তরা বিভাগে ৯টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি, গুলশান বিভাগে ২০টি বাস, ৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২৫১টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৩৯৪টি গাড়ি ডাম্পিং ও ৩১৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।