বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৯:৪৮

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯ 

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৪৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৩ টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, মতিঝিল বিভাগে ২৯ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ৯৩ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩২ জন, সিটিটিসি কর্তৃক ২ জন ও গোয়েন্দা বিভাগ ১৪ জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে মোট ৩ হাজার ৩৫৬ ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩ টি মোবাইল ফোন, ১ টি পাসপোর্ট, ৪ টি চাকু, ৮০ টি সিমকার্ড, ৫ টি মোবাইল চার্জার, ২ টি মাল্টিপ্লাস ও ভিকটিম একজন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।