বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৫:৩৫

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ আবার গ্রেফতার

মো. সাহেদ। ছবি: সংগৃহীত

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে কারাগারে যাওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবার গ্রেফতার করেছে পুলিশ।

আজ রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। সাহেদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে আলোচনায় আসেন মো. সাহেদ। 

আজ দুপুরে রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির। 

তিনি বলেন, সাহেদকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পল্লবী থানায় সোপর্দ করে ক্যান্টনমেন্ট থানার পুলিশ।