বাসস
  ২০ জুলাই ২০২৬, ১১:৫৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬০, মামলা ৪৯

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯, লালবাগ বিভাগে ৩৩, ওয়ারী বিভাগে ৫৭ , মতিঝিল বিভাগে ৫৬, তেজগাঁও বিভাগে ৬২, মিরপুর বিভাগে ১২৬, গুলশান বিভাগে ৩৪, উত্তরা বিভাগে ৪৭ ও গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাফ ও  নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।