বাসস
  ১৯ জুলাই ২০২৬, ১৯:৪৭

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।  

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- রুবেল (৩০), মো. নাজমুল (৩৮), জুবায়ের  ভুঁইয়া আবু তালহা (২০), সাব্বির, নজরুল ইসলাম, হেদায়াত হোসেন (২৪), মো. হাসান মিয়া (২৫), মো. রিয়াদ (১৯), মাহাবুব (৩৭), মো. সিদ্দিক (৪০), কাউসার জয়জীৎ (৩০), শহর আলী (৫০), মো. রিয়াজ (২৬) ও জিএম রানা আহমেদ।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।