শিরোনাম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. রায়হান হোসেন হীরা রাজু (২৬), মো. মনির সরদার ওরফে হৃদয় (৩২), মো. ওমর ফারুক, মো. জাহিদ, মো. রাজু হোসেন রায়হান, মো. রায়হান হোসেন হীরা (২০), মো. ফারুক হোসেন (৪০), মো. রাশেদ (২০), মো. আক্কাছ (৪২), মো. কামাল হোসেন (২৮), মো. রুবেল মিয়া (২৬), মো. চান মিয়া (৩৫), মো. বিল্লাল (২৫), ফারহান আহমেদ (২৮), মো. আকাশ (২৬), মো. রবিন (২৯), মো. সুজন (২২), মো. সুমন (২৫), মো. আরাফাত (২৩), মো. রফিকুল ইসলাম (২৯), মিরাজ রহমান (২৩), মো. সুজন সম্রাট (২৪), মো. রুবেল (২৭), মো. সোহেল রানা (২৩), মো. তাবারক মিয়া (২৮)।
এছাড়া রয়েছেন-মো. ইমন (২৫), মো. সুমন (৩২), মো. জুয়েল (১৮), কাজী মো. সাইফুল ইসলাম কিরন (৪৩), মো. রাসেল মিয়া (২৬), মো. মিঠোন হাওলাদার (৩১), মো. ওমর ফারুক শরিফ (২১), মো. নুর হোসেন (১৯), মো. ইয়াছিন (২৫), মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮), মো. মামুন মৃধা (২৫), মো. আমিনুল ইসলাম সাগর (৩০), মো. বাবু শেখ (৩০), মো. আবুল হোসেন আশিক (২৮), মো. মিলন ইসলাম (২৪), রানী চৌধুরী (৪৬), মো. মাসুদ রানা শামীম (৪৫), মো. মেহেদী হাসান (২০), আশরাফুল ইসলাম (২৫), মো. ইমরান (২৪), মো. রুবেল মিয়া (২০), মো. শামীম মিয়া (২৩), আবুল হাসান (২৮), মো. মাহিম (১৮), মো. আনোয়ার (২৮), শামসুল মোল্লা (৪৮), মো. জীবন মিয়া (২৭), মো. দিপু (২৫), মো. নয়ন (১৯), মো. রাসেল (১৯), মো. রাব্বি (১৯) ও মো. ফিরোজ আলম (২১)।
তাদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৯ জন, মোহাম্মদপুর থানায় ১৬ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ১২ জন গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।