বাসস
  ১৯ জুলাই ২০২৬, ১৭:৩১

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপী আলোচিত: দুর্যোগ ব্যবস্থাপনা সচিব

ছবি : পিআইডি

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলা করে এ দেশের মানুষ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। 

তিনি আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সাথে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। 

সচিব বলেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান এমন একটি অঞ্চলে যেখান প্রতিনিয়ত দুর্যোগ হানা দেয়। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গ্রামীণ জনপদ ও মানুষের উন্নয়নে নিবিড়ভাবে কাজে করছে। এর মাধ্যমে একদিকে প্রান্তিক মানুষের কাজের সংস্থান হচ্ছে, অন্যদিকে এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি গতিশীল হচ্ছে।