বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৫:৩৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৭, লালবাগ বিভাগ ৩২, ওয়ারী বিভাগ ৪৫, মতিঝিল বিভাগ ৫০, তেজগাঁও বিভাগ ৫০, মিরপুর বিভাগ ১১৪, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৬৪, সিটিটিসি একজন ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করে। 

এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০ টি মোবাইল, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।