বাসস
  ১৭ জুলাই ২০২৬, ২২:৫১

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৭৩ জন 

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৭৩ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪০ জন।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪০ জন।  

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৯৮ হাজার ৬০০ জন। 

সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৯৫ হাজার ৩১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১। 

গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৬৮৫ এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৫।