বাসস
  ১৭ জুলাই ২০২৬, ১১:৩৫

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, যাত্রাবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- আরমান, মো. মিনহাজুর রহমান, ফারুক, মো. ইমদাদ উল্লাহ সাদ, শেখ রবিউল ইসলাম, বিশাল ভুইয়া, মো. সুমন, মো. বিলাল হোসেন, মো. সাদ্দাম, মো. রাফি হাসান ও লিং মেং।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীও রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।