শিরোনাম

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. সাইফুল ইসলাম (৩০), সিজানুল হক (২০), মোছা. লিপি (৩৫), মো. নিরব (২০), মোছা. রুবি (৪৮), মো. রিপন (৩৬), মো. রানা খান (৩০), মো. ইসমাইল হোসেন পারভেজ (২৬), মো. জাহাঙ্গীর কবির, মো. সোহাগ (৩৫), মো. মনির হোসেন ওরফে গোজা মনির, মো. কবির (২৫), মো. সুরুজ সরকার (৩৫), আহম্মদ উল্লাহ বিপ্লব ওরফে রনি, মো. সোহাগ আলী সালমান (২২), মো. মামুনুর রহমান, মো. রমজান ইসলাম (১৯), মো. জুলফিকার আলী, মো. টুটুল আহম্মেদ বাবু ওরফে বাবু (২৭), নুরনবী (২৯), আপন (২৮), আব্দুল কুদ্দুস (২৭), হাবিব (২৭), মো. রুফাত আহম্মেদ (২৩), জ্যাকি ইসলাম আব্দুল কাদের জ্যাকি, মো. রহিম হোসেন বিশাল (২২), মো. মিজানুর রহমান (৪০), মো. হাসান মাহমুদ (২৮), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. আরিফ (২৩), মো. রাসেল মিয়া (২২), মো. খোকন (২২), মিরাজ হোসেন (২৪), সুজন হাওলাদার (২৪), আব্দুল্লাহ আল মামুন (৪৮), মো. আসাদ হোসেন (৫৫), মো. জাকির হোসেন (৪২), মো. চঞ্চল ওরফে মোশারফ হোসেন (২৭), মো. জাকির হোসেন বাবু (৪২), মো. পারভেজ (৩২), মো. রেজোয়ান (২২), মো. রাকিব (২৭), মো. শরীফুল ইসলাম রাতুল (২৩), এসএম সাদনান সামি (২২), মো. আশরাফুল ইসলাম জিসান (২১), মো. রাব্বি মিয়া (২২), মো. লিকন (২০), মো. হৃদয় মুন্সি (২৫), মো. মাইনুদ্দিন (২২), মো. ইসলাম (২০), আহমেদ সজিব (২৪), মো. হৃদয় (২০), মো. মুরাদ মাতুব্বর (২১), মো. মেহেদী মাতুব্বর (২৩), রিফাত (২১), আব্দুল্লাহ (২৪), মো. ইসরাফিল (১৮), দাড়ীওয়ালা জুয়েল ওরফে তিল্লা জুয়েল (২৯), মো. রুবেল হোসেন (২৪), মো. সালেহিন ইমতিয়াজ (২৯), মো. আনোয়ার হোসাইন (৩১), মো. দিদারুল আলম (৩০), মো. রুবেল মিয়া (৩০), মো. এরশাদ আলী (৪০), নুরুজ্জামান (৪২), আব্দুল্লাহ (২৪) ও আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন, আদাবর থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৯ জন ও হাতিরঝিল থানায় ৯ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।