বাসস
  ১৬ জুলাই ২০২৬, ২২:২৩

বরকলে বন্যাদুর্গতদের ফ্রি চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ করেছে বিজিবি

রাঙামাটি, ১৬ জুলাই, ২০২৬, (বাসস): জেলার বরকল উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে ছোট হরিণা ১২ বিজিবি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১২ বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

বিজিবির দক্ষ মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান এই চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ করেন। 

তিনি জানান, বরকল উপজেলা ছোট হরিণা জোনের পক্ষ থেকে প্রায় ১৫০ জনকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

এ সময় ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান আশ্রয়কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন এবং বিজিবি এ ধরনের দুর্যোগে বন্যার্তদের পাশে ভবিষ্যতে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।