বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১৬:২৭

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৫ মামলা

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৫ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০৭ টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৫৭৭ টি গাড়ি ডাম্পিং ও ২৬৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।