বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১৩:২০

রাজধানীতে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

ছবি: ডিএমপি

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

বুধবার বিকেলে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান পরিচালনা করে মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০) নামে পাচার চক্রের ওই হোতাকে গ্রেফতার করা হয়।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। 

মাহাফুজ উল্লাহ কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।