বাসস
  ১৫ জুলাই ২০২৬, ২০:২৭

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৩৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫২৮ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৮ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৭ টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৫৭৩ টি গাড়ি ডাম্পিং ও ২২৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।