বাসস
  ১৫ জুলাই ২০২৬, ২০:১৯

রাজধানীর শেরেবাংলা নগরে বিশেষ অভিযান গ্রেফতার ১১

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। 

মঙ্গলবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. বাবু, মো. বিশাল, মো. তাকভীর, মো. রাকিব, মো. আফিকুল ইসলাম, মো. দিপু, সোহাগ আলম, মো. রহিদুল মোমেন রাসেল, রাইসুল বসুনিয়া রাসেল ও মো. রোমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।