বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১৩:১৫

পুরান ঢাকার বংশালে সেলুনে এসি বিস্ফোরণে  ১০জন দগ্ধ

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর বংশালের হাজী ওসমান গণি সড়কে আরমান হেয়ার কাটিং নামে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। 

তারা হচ্ছেন- সেলুন কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও  শাকিব (১৭), কাস্টমার মো. ফারুক (৩৫), মো. রফিক (২৫) মো. রিংকু (৩০), রনি (৩৬) ও জসিম (৪০)।

বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে নিয়ে যাওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বংশালে সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জনকে দগ্ধ অবস্থায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে শমশেদের শরীরে ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও শাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় আহত শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।