বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৯:৫৯

মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফতার

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬(বাসস): রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গ্রেফতারকৃতরা হচ্ছে- কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন (৪৩), মো. জুবায়ের (২২), মো. হাসান মোল্লা (৩৪), মো. আরিফুল ইসলাম সানি (১৯), মো. সুরজ মোল্লা (৫২), মো. জাহাঙ্গীর (৩৫), মো. মেহেদী হাসান (২১), মো. নাইম হোসেন (২৭), মো. ওমর ফারুক (২৫), মো. তৈয়বুর রহমান সবুজ (৩০), মো. শুভ সিকদার (২২), মো. জাফর (১৯), মো. মামুন (২৮), মো. রাসেল (৩০), মেহেদী হাসান (২৭), মো. আদর হোসেন (২২), রুনা বেগম (৩০), মো. জীবন (২৩), মো. আব্দুর রাজ্জাক (২৫), মো. মিন্টু (১৯), মো. পুলক খন্দকার (২৮), মো. রাহিমুল ইসলাম (২১), মো. শহিদুল ইসলাম (৪২), মো. সুজন হোসেন (৩২), মো. রাহাত হোসেন সানি (৩৩), মো. রাসেল (৩০), মো. সাগর (২১), মিঠুন বিশ্বাস (৩৩), মিঠুন মন্ডল (২৭), মো. চাঁদ আলম হাওলাদার (২৬), মো. ফারুক মিয়া (৪৮), মো. সুজন ও মো. শাহিন (৩৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।