বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৮:১৮

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ডা. পাভেল

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। ফাইল ছবি

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস): বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

আজ মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে অধ্যাপক ডা. পাভেলকে প্রথমে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

শায়রুল কবির খান জানান, সেখানে চিকিৎসা শেষে বর্তমানে অধ্যাপক ডা. পাভেল কিছুটা সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

তিনি অধ্যাপক ডা. পাভেলের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।