শিরোনাম

রাজশাহী, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : অপরাধ কমাতে সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনসম্পৃক্ততা বাড়াতে রাজশাহী মহানগরীতে টাউনহল সভা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
আজ মঙ্গলবার বেলা সাড়ে সাড়ে ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় মাদকের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও যুব অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এ সময় র্যাবের পক্ষ থেকে একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে পাঁচ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
পরিকল্পনার মধ্যে রয়েছে, যথাক্রমে যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ও নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে নিরলস নজরদারি ও তদন্ত কার্যক্রম জোরদার করা, জনগণের অংশীদারিত্বে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা।
র্যাব-৫ এর অধিনায়ক খন্দকার মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বিজিবি-১ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, পুলিশ সুপার রাজশাহীর মোহাম্মদ নাঈমুল হাছান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক ড. মো. শফিকুল ইসলাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এতে রাজশাহী কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।