শিরোনাম

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো মো. হাসান (২৭), মো. সাইদুর রহমান সজিব (২১), মো. হাবিবুর রহমান লিয়ন (২১), মোছা. শাপলা আক্তার (৩০), মো. আরাফাত, মো. বেলাল হোসেন বেপারী (২৬), মো. জামিল শিকদার (৩০), ইয়াসিন আরাফাত (২৪), মো. রুবেল (৩৩), মো. লুৎফর রহমান (৩৬), সালমান (২৪), মো. রাশেদুল হাসান (৩৭), মো. রাসেল (২৫), মো. আসাদুল ইসলাম (২২), ইব্রাহিম ওরফে সৌরভ (২৫), মো. সাইদুল ইসলাম (২২), মো. সালমান (২১), মো. জনি ওরফে মুরগী জনি, মো. জাহিদ হাসান (২১), মো. মাহিম (২০), মো. মাহাবুব আলম (৪৫), মো. সেলিম মিয়া (৩০), মো. ইউসুফ (২২), মো. আমজাদ (৩০), মো. রুহুল আমিন (২১), সুমন (২৭), স্বাপন (২৫), মো. সুলেমান (৪৮), মো. ইমন (২০), মো. দেলোয়ার হোসেন হৃদয় (২২), মো. সিরাজুল ইসলাম (৪৮), তাফহীমুল তছলিম হিমেল (২৪), সাদিয়া আরফিন (২৪), মো. ইয়াছিন (৩০), মোসা. রোজিনা ওরফে রোজি ওরফে সালেহা (৪১), মো. সোহাগ আহম্মদ (২২), সেলিম মিয়া (২৮), আল আমিন (৩৪), মো. আরিফ (২৮), মো. শুভ (১৮), মো. রিপন (২৬), মো. হৃদয় হোসেন ওরফে ইয়াছিন (১৮) ও মো. সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ২ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ১৯ জন, আদাবর থানায় ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন ও হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।