শিরোনাম

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল (সোমবার) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল-ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০), মো. সাইফুল ইসলাম (৩৪), আশেক মাহমুদ (২৬), দ্বীপ ইসলাম (২৫), মো. রোকন ব্যাপারী (৩০), হাবিবুর রহমান (৪৫), মো. তানজিলম (২৮) ও রাহাত (২৭)।
একইদিন তুরাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল-হৃদয় (২১), আদিল মাহমুদ শাকিল, মো. ইমরান (৩০), হযরত আলী (২৮), মো. রিফাত আলী (১৯), মো. মামুন (৪৫), মো. নাজমুল হক সাগর (২২), মো. হাবিবুর রহমান (২৫), মো. নিজামুল ইসলাম (২২) ও মো. রাজন (২১)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।