শিরোনাম

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীতে পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পল্টন মডেল থানা পুলিশের একটি টিম রোববার তথ্য-প্রযুক্তির সহায়তায় বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম— মো. মফিজুর রহমান লিটন (৪৭)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।